বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে প্রতিবন্ধীদের মাঝে ২০০ কম্বল বিতরণ 

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রতিবন্ধীদের মাঝে ২০০ কম্বল বিতরণ করা হয়।
সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে যমুনা ব্যাংকের সৌজন্যে এ কম্বল বিতরণের কার্যক্রম করা হয়েছে। দাতা সদস্য সামসুন্নাহার এর সভাপতিত্বে মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অন্যান্য মধ্যে আরও উপস্থিত ছিলেন, মো. হুমায়ন কবির, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, সামিনা বেগম শিপ্রা ভাইস চেয়ারম্যান মহিলা, মো. ইকবাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মো. রুহুল আমিন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, মো. শরিফুল ইসলাম শরীফ চেয়ারম্যান মোকনা ইউনিয়ন পরিষদ, মোহাম্মদ শফিকুল ইসলাম শফি প্রতিষ্ঠাতা অত্র বিদ্যালয়, মোঃ সাজ্জাদ হোসেন আপেলসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় এরা আমাদের সম্পদ। বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের মেধার বিকাশ ঘটাতে হবে, তাদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। এখানে অধ্যয়নরত অসচ্ছল, গরিব, অসহায় ছাত্রছাত্রীদের লেখাপড়া সহ আর্থিক সহায়তা প্রদানে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।