বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

কোয়ান্টাম স্কুল দেশের অন্যসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পথ দেখাচ্ছে : শিক্ষামন্ত্রী

প্রকাশিত হয়েছে- সোমবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৩
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, ‘আমি গর্ব অনুভব করছি যে, আমাদের দেশে এ রকম একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে; যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাতীয় শিক্ষাক্রম অনুসরণের পাশাপাশি বিজ্ঞান চর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক সহ সব বিষয়ে অনেক এগিয়ে যাচ্ছে। আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে। সেই বাংলাদেশ গড়বার পথে তোমরা কিন্তু পথ দেখাচ্ছ আমাদের। আমি আশা করি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের কাছ থেকে অনেক কিছু শিখবে, জানবে এবং তারাও এগিযয়ে যাবে। তখন আমরা সবাই মিলে এগিয়ে যাব। আমরা গড়ে তুলব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নের সোনার বাংলাদেশ।’
রবিবার ( ১৯ ফেব্রুয়ারি) বিকেলে বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নস্থ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ ক্যাম্পাস পরিদর্শন শেষে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।