বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

আগামী ২০ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রবিবার ( ১৯ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর সভায় সভাপতিত্ব করেন এবং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে বিস্তারিতভাবে স্বাগত বক্তব্য রাখেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসিবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে ডা. হুমায়ুন কবীর বলেন, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন বাস্তবায়নে অতীতে যেভাবে আমরা একসাথে আন্তরিকতার সাথে কাজ করে এসেছি। এবারও যেন ঠিক সেই আন্তরিকতা নিয়ে কাজ করতে পারি সেদিকে সকলে খেয়াল রাখবেন। মানব সেবার মনোভাব আমাদের মধ্যে থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারও ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়িত হবে বলে আমি প্রত্যাশা করছি। তিনি বলেন, অপুষ্টিজনিত অন্ধত্ব দুর করতে এবং শিশু মৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ২০ ফেব্রæয়ারি সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৬ ইউনিয়নে ১৪৫ টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।