বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

জাতির পিতার মাজারে সাবেক প্যানেল স্পীকার ও শিক্ষক-কর্মচারীদের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩

জাতির পিতা বঙ্গবন্দু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন ও মাজার জিয়ারত করলেন গৈলা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।

বিদ্যালয়টি জাতীয় করণ ঘোষণার প্রায় পাঁচ বছর পরে গত ১২ ফেব্রুয়ারি শিক্ষক কর্মচারীরা সরকারী নিয়োগ হাতে পেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবে অধ্যয়ণ করা বরিশালের আগৈলঝাড়ার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গৈলা মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারীরা শুক্রবার জাতির পিতার মাজার জিয়ারত করেছেন।

এসময় জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পীকার ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যডভোকেট তালুকদার মো. ইউনুস, আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসীম সরদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহুরুল হকসহ সকল শিক্ষক মন্ডলী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে সরকারী নিয়োগপত্র হাতে পেয়ে ১২ ফেব্রুয়ারি জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ -এমপিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক মন্ডলীরা।

প্রসংগত, ঐতিহ্যর ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশবে এই গৈলা মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে লেখাপড়া করেছিলেন। এই বিদ্যালয়ে অধ্যয়ন করেছেন আরও অনেক গুনী শিক্ষার্থী। যারা এখন দেশ-বিদেশে বিভিন্ন উচ্চ পদস্থ পর্যায়ে কর্মরত রয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।