বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে দুই পুত্রের সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

টাঙ্গাইলের নাগরপুরে ফুপুর ওয়ারিশের সম্পত্তি নিজ নামে ক্রয় করায় পিতার রোষানলে পড়েছে দুইপুত্র। খরিদা সম্পত্তি ভোগ দখল করতে যাওয়ায় ছেলেদের বিরুদ্ধে পিতা একাধিক মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে নাগরপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিতার বিরুদ্ধে এমন অভিযোগ করেন দুই পুত্র।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. ছাত্তার মিয়া অভিযোগ করেন, তার দাদার সম্পত্তি থেকে ওয়ারিশান সুত্রে প্রাপ্ত হয়ে যথারীতি শুদ্ধনামে রেকর্ড প্রাপ্ত হইয়া ফুপু রহিমা খাতুন ও কেসবজান ১৫০ শতক জমি তারএবং বড় ভাই ছেকান আলীর নামে সাব কওলায় দলিল করে দেন। ফুপুর নিকট থেকে জমি কেনার পর থেকে তার বাবা আফাজ উদ্দিন আক্রোশ বশত নানা ভাবে হয়রানি করছে। এবং দখলচুৎত করতে নানা রকম মিথ্যা মামলা দিয়ে তাকে সহ পরিবারকে হয়রানি করছে বলে ও সংবাদ সম্মেলনে তিনি বলেন।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,বড় ভাই ছেকান আলী ও স্ত্রী নাছরিন আক্তার, ছাত্তারের স্ত্রী সামছুন্নাহার ছেলে সাকিব সহ সুমন ও রিতু আক্তার।

এপ্রসঙ্গে জানতে চাইলে পিতা আফাজ উদ্দিন জানান,তার বোনের নামে ৪ দাগে জমির রেকর্ড হয়েছে। এই ৪ দাগের জমি দিতে আমার আপত্তি নাই। কিন্তু তার দুই ছেলে বাড়ীর দাগের জমি অন্যায় ভাবে দাবী করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।