বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে কার্ড বিতরণ ও মন্দির উদ্বোধন করলেন এমপি টিটু

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে ২০২৩-২০২৪ ভিডব্লিউবি চক্রের উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ কার্ড বিতরণের আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনেরসংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, বেকড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. শওকত হোসেন, ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান খান শাকিল, ভাদ্রা ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক সহ১২টি ইউনিয়নের সদস্য ও ভিডব্লিউবি চক্রের উপকারভোগীরা উপস্থিত ছিলেন। নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নে মোট ২২৯২টি কার্ড বিতরণ করা হয় ।
পরে ভারড়া উমেশ চন্দ্র বিদ্যালয় ও ডাঃ এম, এ রেজা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী এবং ইমাম হোসেন-রবিয়া বেগম স্মারক বৃত্তি ও বিসমিল্লাহ্ ইসলাম মুহাম্মদ বৃত্তি প্রদান ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এছাড়া নাগরপুর সদরে কাঠুরী গ্রামে কেন্দ্রীয় শিব মন্দির শুভ উদ্বোধন ও হিন্দুসম্প্রদায়ের শিব চতুর্দশী উপবাস পূর্জায় বিকেলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন, এমপি আহসানুল ইসলাম টিটু। এ সময় আরো উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, সদর ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মনি, সদর আওয়ামীলীগের সভাপতি মো. শাহজাহান মিয়া, পূর্জা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সাহা , সাধারন সম্পাদক রাম কৃষ্ণ সাহা রামা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।