বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে আগুনে ভস্মীভূত হলো পুলিশের বাংলো বাড়ি

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে আগুনের লেলিহান শিখা কেড়ে নিল এক পুলিশ সদস্যের স্বপ্নের বাংলো বাড়ি। বর্বর এ ঘটনাটি বুধবার মধ্যরাতে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের ভারত সীমান্তঘেষা গ্রাম বালিয়া লক্ষীথান (জাফরপাড়া) এলাকায় ঘটেছে। আগুনে পুড়ে ছাই গেছে বাড়ির ভেতরে থাকা ফ্রীজ, টিভি ও দমী দামী আসবাবপত্র ও শখের জিনিসপত্রসহ প্রায় ৩০ লক্ষাধিক টাকার সম্পদ ভষ্মীভূত হয়েছে এ অগ্নিকান্ডে।

 

আগুন ভস্মীভূত হওয়া ওই স্বপ্নের বাংলোর মালিক পুলিশ সদস্য মোঃ নজরুল ইসলাম (৪৮)। তিনি ওই এলাকার জনৈক মৃত. শমসের আলীর পুত্র। বর্তমানে তিনি ঢাকার সিএমএম কোটে কর্মরত রয়েছেন। পুলিশ সদস্য নজরুল ইসলাম জানান, ছুটি নিয়ে গত ১৫ ফেব্রুয়ারী সকালে গ্রামে আসেন। ওইদিন সন্ধ্যায় তিনি বাড়ির বিদ্যুৎতের মেইন সুইচ বন্ধ করে ঘুমানোর জন্য পুরাতন বাড়িতে চলে যান। পরে রাত প্রায় ১টার দিকে প্রতিবেশীদের ফোনে আগুন লাগার খবর পেয়ে ছুঁটে আসেন তিনি, ততক্ষণে তার স্বপ্নের বাংলো বাড়ি ভষ্মীভূত হয়ে গেছে। তিনি অভিযোগ করেন, কোন দাহ্য পদার্থ দিয়ে তাকে মেরে ফেলার জন্য দুস্কৃতিকারীরা এ অপচেষ্টা চালিয়েছে। সেরাতে পুরাতন বাড়িতে অবস্থান করার কারনে সে প্রাণে বাঁচলেও তার স্বপ্ন মরে গেছে। এ প্রসঙ্গে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা বলেন, আমি রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে জেনেছি, অগ্নিকান্ডে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগি পুলিশ সদস্য অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখব। কি কারনে আগুন লেগেছে এক্ষেত্রে আটোয়ারী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ শাহীন জানান, আমরা রিপোর্ট পাঠিয়েছি এবং রিপোটের্র ফলাফল না আসা পর্যন্ত কিছুই বলা যাবেনা। উল্লেখ্য, নজরুল ইসলাম ১৯৯৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। জীবনে অনেক কষ্ট সহ্য করে তিনি মুল্যবান সেগুন কাঠ সংগ্রহ করে পাঁচ কক্ষ বিশিষ্ট সৌখিন এই বাংলো বাড়িটি নির্মান করেন ২০১০ সালে। যারা তাকে মেরে ফেলা সহ সর্বশান্ত করার অপচেষ্টা চালিয়েছে তাদের কঠোর শাস্তি হোক এমন প্রত্যাশা সকলের।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।