বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে খাদিজা মঞ্জিল বাংলো বাড়ী অগ্নিকান্ডে ভূষ্মিভূত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে অগ্নিকান্ডে এক পুলিশ সদস্যের ২৮ বছরের চাকুরী জীবনে রোজগারে মায়ের নামে নির্মিত “ খাদিজা মঞ্জিল” বাংলো বাড়ী দুর্বৃত্তের দেয়া আগুনে ভূষ্মিভূত হয়েছে। অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১.০০টার সময় উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া লক্ষীরথান গ্রামে। খাদিজা মঞ্জিল বাংলো বাড়ী’র গৃহকর্তা ওই গ্রামের মৃত শমসের আলীর চতুর্থ পুত্র এবং ঢাকা সিএমএম কোর্টের পুলিশ সদস্য মোঃ নজরুল ইসলাম আবেগ আপ্লুত হয়ে বলেন, আমি ২৮ বছর ধরে পুলিশের চাকুরীতে দায়িত্ব পালন করে আসছি। আমার রোজগারের টাকা দিয়ে বাড়ীর পাশের্^ই মায়ের নামে বাংলো বাড়ীটি নির্মাণ করি। চাকুরীর কারণে পরিবার সহ ঢাকায় অবস্থান করি। ছুটিতে এসে বাংলো বাড়ীতে থাকি । পাঁচ দিনের ছুটি পেয়ে গত ১৫ ফেব্রুয়ারি সকালে বাড়ীতে আসি। রাত প্রায় ৮টার দিকে মায়ের সাথে দেখা করার জন্য গ্রামের পুরাতন বাড়ীতে যাই। পুরাতন বাড়ীতে অবস্থানকালীন রাত প্রায় সোয়া একটার দিকে বাংলো বাড়ীতে অগ্নিকান্ডের খবর পেয়ে ছুটে আসি সেখানে। আসে দেখি টিনসেট পাকা ঘরের সমস্ত কক্ষগুলোতে আগুন জ্বলছে। আটোয়ারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমার সখের বাংলো বাড়ীতে রাখা সৌখিন আসবাব পত্র ,ঘর সহ দরজা, থাই গ্লাসের জানালা,ফ্রীজ,টিভি, নগদ টাকা সহ সবই ছাঁই হয়ে গেছে। যাহার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫০ লক্ষ টাকা। গৃহকর্তা নজরুল বলেন, ধারনা আমার কোন অজানা শত্রু আমাকে আগুনে পুড়ে হত্যা করার পরিকল্পনা করেছে। অনেকে ধারনা করছেন যে, বাংলো বাড়ীর সমস্ত কক্ষে পেট্রোল অথবা কোন ধরনের জ্বালানীজাত দ্রব্য ব্যবহার করে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটিয়েছে দুর্বৃত্তরা । এ রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডের বিষয়টি থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছিল।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।