বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ধুবড়িয়া আলিফ উদ্দিন মাদ্রাসার ভবন উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া আলিফ উদ্দিন ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বৃহস্পতিবার দুপুরে ভবনের উদ্বোধন উপলক্ষে আলিফ উদ্দিন ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো, হুমায়ুন কবীর, মাদ্রাসার অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, পরিচালনা কমিটির সহ-সভাপতি এ্যাড. আলা উদ্দিন খালিদ, মাদ্রাসার বিদ্যোৎসাহী সদস্য সৈয়দ সালাই উদ্দিন দিলীপ, ধুবড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান খান শাকিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি টিটু বলেন, বর্তমান সরকার মাদ্রাসার শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। মাদ্রাসার ছাত্ররা এখন দেশের বাহিরে গিয়ে সম্মান অর্জন করছে। বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে তিনি আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।