বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে বিদ্যালয়ের চুরি হওয়া ৬ টি ল্যাপটপ উদ্ধার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩

নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় হতে চুরি হওয়া ১৩ টি ল্যাপটপের মধ্যে ৬ টি ল্যাপটপ গুড় নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। বাঁকি ল্যাপটপ ও একটি স্ক্যানারের কোন হদিস এখন পর্যন্ত পাওয়া যায়নি।
জানা যায়, গত ২৫ জানুয়ারী দিবাগত রাতে কো বা কারা রাতের অন্ধকারে পাঁচুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব কক্ষের তালা ভেঙে ১৩ টি ল্যাপটপ ও একটি স্ক্রেনার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস ২৬ জানুয়ারী আত্রাই একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্তে এর কোন রহস্য উদঘাটন না হলেও গত বুধবার বিকেলে জেলেরা মাছ শিকারের জন্য বিদ্যালয়ের পূর্ব উত্তর দিকে গুড় নদীতে জাল ফেললে সে জালে ২ টি ল্যাপটপ উঠে আসে। মুহুর্তের মধ্যে সংবাদ ছড়িয়ে পড়লে আত্রাই থানা পুলিশ ডুবুরি দিয়ে তল্লাশি চালিয়ে আরও ৪ টি ল্যাপটপ উদ্ধার করে।
প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, আমি সন্ধ্যার কিছু আগে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ৬ ল্যাপটপ দেখতে পাই। আত্রাই থানার ওসি তারেকুর রহমান বলেন, চুরি যাওয়া ল্যাপটপের মধ্য থেকে ৬ টি ল্যাপটপ গুড় নদী থেকে উদ্ধার করা হয়েছে। অন্যান্যগুলোও উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।