বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

লামার দুর্গম এলাকায় সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা-ঔষুধ বিতরণ 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখে বান্দরবানের লামা রুপসী পাড়া আর্মি ক্যাম্পের অধীনস্হ নাইক্ষ্যং মুখ ও ছাত্তার পাড়ায় ২২০জন বাঙালি উপজাতি   নারী, পুরুষ ও ছোট বাচ্চাদের   বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
১৪/১৫  দুইদিন বেপি বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬৯পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে আলীকদম জোনের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়। এতে দুর্গমে বাস করা পাহাড়ি-বাঙ্গালী পরিবারের লোকেরা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পায় পাহাড়ি -বাঙালি সর্বমোট ২২০ জন।
এছাড়াও নাইক্ষ্যং মুখ প্রত্যয়ী ও ছাত্তার পাড়া  স্কুলে ২৫-৩০ জন শিক্ষক শিক্ষার্থীদের মাঝে  ইস্কুল ব্যাগ সহ শিক্ষা সামগ্রী অনুদান প্রদান করেন  বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ হয়।
আলীকদম জোনের আর এম ও মেডিকেল অফিসার ক্যাপ্টেন্ট নুরুজ্জামান তূর্য ক্যাম্পেইনে রোগিদেরকে চিকিৎসাপত্র দেন।
এসময় উপস্থিত ছিলেন মেজর মোঃ শওকাতুল মোনায়েম (উপঅধিনায়ক)। গত পাঁচ দশক ধরে এই অঞ্চলের দুর্গম পাহাড়ি গ্রামগুলোতে আধুনিক সুযোগ সুবিধা বঞ্চিত এসকল দুস্থ মানুষদের পাশে আছে সেনাবাহিনীর ৬৯পদাতিক ব্রিগেড, বান্দরবান রিজিয়ন এর তত্ববধানে আলীকদম জোন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।