বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

বণার্ঢ্য আয়োজন ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পালিত হয়েছে মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
বণার্ঢ্য আয়োজন আর উৎসবের আমেজে গাইবান্ধার পলাশবাড়ীতে পালিত হয়েছে বাংলা ভাষায় প্রথম ট্যাবলয়েড পত্রিকা দৈনিক মানবজমিনের রজতজয়ন্তী।
পাঠককুলের ভালবাসা হৃদয় দিয়ে কিনি, সঙ্গী হয়ে যারাই ছিলেন সবার কাছেই ঋণী’ শ্লোগানে ১৫ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টায় পলাশবাড়ী প্রেসক্লাবে কেক কেটে এ উৎসব পালিত হয়। পরে আলোচনায় অংশ নেন অতিথিরা। মানবজমিন পাঠক ফোরাম আয়োজন করে এই অনুষ্ঠানের।
পাঠক ফোরামের সভাপতি ও পলাশবাড়ী প্রেসক্লাব সহ-সভাপতি মুশফিকুর রহমান মিল্টনের সভাপতিত্বে ও প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত কেককাটা উৎসব এবং আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম সরকার, পলাশবাড়ী এস.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার, ইসলামী ব্যাংক লিঃ পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম,পলাশবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমান।
আলোচনা সভার প্রথমে শুভেচ্ছা বক্তব্য রাখেন মানবজমিন পলাশবাড়ী প্রতিনিধি ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ-সভাপতি ফেরদাউছ মিয়া, নুরুল ইসলাম, ছাইদুর রহমান মাষ্টার। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাব্বত সরকার, আশরাফুজ্জামান সরকার, শাহ আলম সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মোমেনুর রশিদ সাগর, কোষাধ্যক্ষ হামিদুল হক মন্ডল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিদুষ রায়, দপ্তর সম্পাদক মিলন মন্ডল, প্রচার সম্পাদক পাপুল সরকার, ধর্মীয় বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান শাহীন, ক্রীড়া সম্পাদক মতিয়ার রহমান লাভলু, সদস্য সাদেকুল ইসলাম রুবেল, ফজলার রহমান, রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার কবীর আকন্দ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, অর্থ সম্পাদক আঃ রাজ্জাক, দপ্তর সম্পাদক শাহারুল ইসলাম প্রমূখ।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা মানবজমিনের সাফল্য কামনা করে বলেন, সময়ের সাহসী পত্রিকা মানবজমিন। দক্ষিণ এশিয়ার প্রথম রঙ্গিন ট্যাবলয়েড পত্রিকা বাজারে এসেই পাঠক প্রিয়তা লাভ করে। ঘটনা এবং ঘটনার পেছনের সংবাদ তুলে ধরতে জুড়ি নেই মানবজমিনের। মানবজমিনের দীপ্ত এই পথচলা অবিচল থাকার প্রত্যাশা রাখেন বক্তারা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।