বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩

“ সুস্থ দেহ সুস্থ মন, ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” এ স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৫ ফেব্রæয়ারি) সকাল ১০ টায় উপজেলার ফকিরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত¡রে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার জ্যোতিষ্ময় রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান। এসময় প্রধান অতিথি বলেন, স্মার্ট জাতি গঠনে প্রয়োজন স্মার্ট শিক্ষা ব্যবস্থা। অনুষ্ঠানের সভাপতি বলেন, শিক্ষার্থীদের নিয়ে এমন প্রতিযোগিতা তাদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে ইতিবাচক ভুমিকা রাখবে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র সহ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন সহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ।

 

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।