বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী উদযাপন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩

“ পাঠককূলের ভালবাসা হৃদয় দিয়ে কিনি, সঙ্গী হয়ে যারাই ছিলেন সবার কাছেই ঋণী” শ্লোগানকে গুরুত্ব দিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে দৈনিক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। দৈনিক মানবজমিন পত্রিকার ২৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এসময় আরো উপস্থিত ছিলেন, আটোয়ারী প্রেসক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, সাধারণ সম্পাদক এ.রায়হান চৌধুরী রকি, উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি মুহাম্মদ আলী, সম্পাদক জাহেরুল ইসলাম, প্রচার সম্পাদক আলমগীর হোসেন সহ দুই প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।