বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

সংবাদ প্রকাশের জেরে নাজমুল হুদাকে হুমকি;থানায় জিডি

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩
লামা পার্শ্ববর্তী চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদ থেকে চেয়ার চুরিকে কেন্দ্র করে চোর চক্রের মূল হোতা ধরা ছোয়ার বাহিরে এই শিরোনামে সাপ্তাহিক মাতামুহুরীসহ বিভিন্ন অনলাইন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রতিবেদক ও লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদাকে পথরোধ করে মারধর করার চেষ্টা,হত্যার হুমকি ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করার হুমকিদে বমু বিলছড়ি ইউনিয়ন পরিষদের দফাদার আব্দুল মান্নান, আনোয়ার হোসেন ও আব্দু রহিম তিন জনের বিরুদ্ধে উক্ত অভিযোগে সাংবাদিক মো: নাজমুল হুদা বাদী হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে (১৩ ফেব্রুয়ারি,২৩ ইং) লামা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নম্বর-৪৭০।
এ বিষয়ে সাংবাদিক মো: নাজমুল বলেন, দফাদার মান্নানসহ অন্যদের সাথে আমার কোন ব্যক্তিগত কোনো সমস্যা নেই কিন্তু কেন তারা আমার সাথে এই ব্যবহার করল। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরাপত্তা ও ভবিষ্যৎ সব নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরী (জিডি) করলাম বলে জানান সাংবাদিক মোঃ নাজমুল হুদা।
হুমকির ঘটনায় লামা উপজেলায় কর্মরত সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকিদাতার শাস্তির দাবি করেছেন।
এই বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী বলেন,অভিযোগ নেওয়া হয়েছে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।