বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সদরে ঘিওরকোল গ্রামে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহতের নাম হালিমা আক্তার (২৬)। তিনি উপজেলার মোকনা ইউনিয়নের কোনড়া গ্রামের প্রবাসী মামুন মিয়ার স্ত্রী।
জানা যায়, দীর্ঘ দিন ধরে উপজেলার সদরে ঘিওরকোল গ্রামের নজরুল ইসলামের বাসায় ওই প্রবাসী ভাড়া থাকেন। সোমবার দুপুরে স্ত্রীকে ভাড়া বাসায় রেখে চলে যায় প্রবাসী স্বামী । বিকাল সাড়ে পাঁচটার দিকে স্ত্রী হালিমা রুমে গিয়ে দরজা আটকে দেয়। পাশে রুমেই কাজ করতে ছিলো হালিমার মা ও মেয়ে । দরজা আটকানো দেখে হালিমার মা তার খালাতো ভাই শরিফুলকে মোবাইল ফোন করে ডেকে আনে। রুমের দরজা ভেঙ্গে তাকে উদ্বার করে গোপনে রাত নয়টার দিকে সিএনজি যোগে গ্রামের বাড়ীতে নিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ওই রাতেই প্রবাসীর স্ত্রীর মৃত দেহ উদ্বার করে থানায় নিয়ে আসে।
ভাড়া বাসা ঘিওরকোল গ্রামের প্রতিবেশি কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, আমরা দরজার ভাঙ্গার শব্দ শুনে গেটে সামনে আসলে মেয়ের মা ও তার খালাতো ভাই শরিফুল বাসার ভিতর ঢুকতে দেয়নি। পাশের আরেক ভাড়াটিয়াও বলতে পারবেন না কি হয়েছে ওই বিকেলে। শুধু তারা আমাকে বললো সে হার্ট এ্যাটাক করছে। প্রবাসীর স্ত্রীর মৃত্য নিয়ে এলাকায় চলছে নানা গঞ্জন ।
প্রবাসী স্বামী মামুন মিয়ার সাথে তার নিজ ফোনে কল করার পর সাংবাদিক পরিচয় দেওয়ার সাথে সাথে মোবাইল ফোন কেটে দেয়। পরের কয়েক বার কল দিলেও সে আর ফোন রিসিভ করেননি।
নিহত হালিমার মা কমলা বেগম বলেন, আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমি আর কিছু বলতে পারবো না।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে রাতেই নিহতের লাশ উদ্বার করি। মঙ্গলবার সকাল নয়টার দিকে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোট দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।