বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

২১টি মোবাইল ফোন উদ্ধার

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩

হারিয়ে যাওয়া ২১টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফেরত দিয়েছে বরিশাল জেলা পুলিশ। সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
তিনি বলেন, গত ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে জেলায় বিভিন্ন থানায় যেসব মোবাইল ফোন হারিয়ে যাওয়ার জিডি হয়েছে তার মধ্যে ২১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সাধারণত থার্ডপার্টির মাধ্যমে এসব ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার আরও বলেন, এনিয়ে গত এক বছরে ৭২টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে। চুরি যাওয়া অধিকাংশ মোবাইল ফোন সেট বিভিন্ন ফেসবুক গ্রুপ ও অনলাইন সাইটের মাধ্যমে হাতবদল হয় বলে জানিয়েছেন পুলিশের আইসিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা। পরবর্তীতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফোন সেট হাতে পেয়ে খুশি বাকেরগঞ্জের শিউলী আক্তার জানান, তিনি মোবাইল ফেরত পাবেন এরকম আশা ছেড়েই দিয়েছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।