বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩
ময়মনসিংহের নান্দাইল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা মঙ্গলবার  নান্দাইল  উপজেলা প্রশাসনিক হল রুমে  অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, সহকারী কমিশনার ভুমি এ টি এম আরিফ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ, নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক  আমিনুল ইসলাম শাহান,নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মামুনুর রশীদ, যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন  সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।
দিবসটি পালন উপলক্ষে সভায় জাতীয় কর্মসূচির আলোকে বিভিন্ন সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সিদ্ধান্ত মোতাবেক উপজেলার আইনশৃঙ্খলা বাহিনীসহ অন্যান্য সরকারি বেসরকারি দপ্তর দিবসটি সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে তাদের স্ব-স্ব কর্মপরিকল্পনা নির্ধারণ করবে। এছাড়া সঠিক নিয়মে স্ব-স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার নির্দেশনা দেয়া হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।