বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

বরিশালে নিপাহ ভাইরাসে পুলিশ সদস্যর মৃত্যু

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩

নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে পলাশ নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বরিশাল শেবাচিম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত পলাশ মোল্লা (২২) মাগুরা সদর থানাধীন ওলিমারা গ্রামের অলি মোল্লার ছেলে এবং পিরোজপুর জেলা পুলিশ লাইন্সে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম জানিয়েছেন, পুলিশ সদস্য পলাশ নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন বলে ধারনা করা হচ্ছে। এ কারণে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, নিপাহ ভাইরাসের উপসর্গ নিয়ে গত ১১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে শেবাচিম হাসপাতালের মেডিসিন ইউনিট-১ এর অধীনে ভর্তি হন পুলিশ সদস্য পলাশ। পরে তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় ওইদিনই তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তার মৃত্যু হয়। পরে পুলিশ সদস্যর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃত কনস্টেবল পলাশের শ্যালক ফিরোজ আলম বলেন, গত দেড় মাস আগে খেজুরের রস পান করেছিলেন পুলিশ সদস্য পলাশ। এরপর গত ১১ ফেব্রæয়ারি তার শরীরে জ্বর আসলে ওইদিন সকালে তাকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

শেবাচিম হাসপাতালের আইসিইউ ইনচার্জ শাহানাজ পারভিন বলেন, আমাদের এখানে (শেবাচিম হাসপাতাল) ভর্তি করার পর পরই রোগীর নমুনা সংগ্রহ করে পরী¶া র জন্য ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে। তবে রিপোর্ট এখনো আসেনি। হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, পুলিশ সদস্য পলাশ নিপাহ ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা সেটা আমরা এখনো পুরোপুরি নিশ্চিত নই। তবে তারমধ্যে ভাইরাসটির সবধরনের উপসর্গই ছিলো।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের পরিচালক ডা. হুমায়ুন শাহিন খান বলেন, বিভাগের কোথাও এখন পর্যন্ত নিপাহ ভাইরাসে আক্রান্ত কোন রোগী সনাক্ত হয়নি। পুলিশ সদস্যর মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছেনা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।