বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ১৫দিন পর অপহৃতা কলেজ ছাত্রী উদ্ধার

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩

বরিশালের আগৈলঝাড়ায় অপহরণের ১৫দিন পর অপহৃতা কলেজ ছাত্রী উদ্ধার করেছে পুলিশ। তবে অপহরনকারীকে গ্রেফতার করতে পারেনি।

থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, অপহৃতা ছাত্রী নিজের পলাতক অবস্থান পরিবর্তন করার গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালের উপজেলার পয়সা বন্দর এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করেছে। তবে এসময় অপহরনকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। অপহৃতা ছাত্রীকে ডাক্তারী পরীক্ষা ও আদালতে জবানবন্দি প্রদানের জন্য মঙ্গলবার বরিশাল প্রেরণ করা হবে।

মামলার তদন্তকাল অফিসার এসআই মো. শফিউদ্দিন বলেন, উপজেলার মাগুরা গ্রামের আউয়াল বেপারীর ছেলে বাহাদুরপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র আরাফাত বেপারী পাশ^বর্তি আহুতি বাটরা গ্রামের রামকৃষ্ণ মন্ডলের মেয়ে ও আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের একাদশ শেণির ছাত্রীকে (১৬) কলেজে আসা-যাওয়ার উত্যক্তসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। বিষয়টি মেয়ে পরিবারকে জানানোর পর বখাটে আরাফাতের পরিবারের কাছে বিচার দেওয়াহলে আরাফাত ক্ষিপ্ত হয়ে গত ২৮ জানুয়ারি সকালে আরাফাত ও তার সহযোগীরা কাঠালবাড়ি ব্রীজের ওপর থেকে মাহিন্দ্রাযোগে ওই কলেজ ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে।

ওসি গোলাম ছরোয়ার আরও জানান, অপহৃতা কলেজ ছাত্রীর বাবা বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে অপহারণকারী আরাফাতসহ দুই জনকে আসামী করে নালিশী অভিযোগ দায়ের করলে আদালতের নির্দেশে মামলাটি থানায় এজাহার হিসেবে রেকর্ড করা হয়। মামলা রেকর্ডের পর থেকেই অপহৃতাকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।