বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বদলীজনিত বিদায় সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোবারক হুসেন এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১২ ফেব্রæয়ারি)বিকেলে আটোয়ারী উপজেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদরাসার সকল শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কর্মদক্ষতা ও দৃষ্টান্তমুলক দায়ীত্ববোধ সম্পর্কে স্মৃতিচারণমুলক আরো বক্তব্য রাখেন, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এম.এ মান্নান, আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরমিন পারভীন, সাতখামার ফাজিল মাদরাসার অধ্যক্ষ খাদেমুল ইসলাম, আলোয়াখোয়া তপশিলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, মির্জা আজিম উদ্দীন আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল মান্নান, বলরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব চন্দ্র রায়, রাধানগর হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহিদুল জব্বার শাহীন প্রমুখ। বক্তারা বিদায়ী মাধ্যমিক শিক্ষা অফিসারের ভবিষ্যৎ সমৃদ্ধি ও পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করেন। আলোচনা শেষে সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয় । এসময় সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুল ইসলাম, বঙ্গবন্ধু ডাংগীর হাট সরকারি কলেজের অধ্যক্ষ নাসির উদ্দীন, বি.এম কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম ,অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানগণ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।