বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ১৭টি খড়ের গাদায় আগুন পরিদর্শন করলেন এমপি টিটু

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া ইউনিয়নে চফগদাধর ও মাগুরিয়া গ্রামে ১৭টি বাড়ীর আঙ্গিনার খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয় একদল দুর্বৃত্তরা। রবিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে দেখা করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।  এ সময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারকে টিন ও নগদ অর্থ দেওয়ার আশ্বাস প্রদান করেন। পরিদর্শন সময় উপস্থিত ছিলেন,নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, নাগরপুর পূজা উৎযাপন কমিটির সভাপতি স্বপন কুমার সাহা, সাধারন সম্পাদক রাম কৃষ্ণ সাহা, ধুবরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শাকিল ।
উল্লেখ্যঃ-গত সোমবার (৬ ফ্রেরুয়ারি) রাত তিনটার দিকে একদল দুর্বৃত্তরা ১৭টি খড়ের গাদায় আগুন জালিয়ে দেয়। এসময় এলাকাবাসী দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস খবর দিলে তারা ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুনে ১৭টি খড়ের গাদা পুড়ে ছাই হয়ে যায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।