বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুর মহিলা কলেজে নবীন বরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩
“শেকড়ের টানে এসো, এসো সবুজ প্রাণ, আগামীর পথে নবীন হও বলীয়ান” এই পতিবাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুর মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সম্মানে নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে নাগরপুর মহিলা কলেজ প্রাঙ্গণে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মীর আক্তার হোসেন, নাগরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শাহ্ আলম মিয়া, বৈদেশিক কর্মসংস্থান প্রশিক্ষণ কেন্দ্রর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আফছার উদ্দিন ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।অনুষ্ঠানে মহিলা কলেজের শিক্ষার্থীসহ গণ্যম্যান্য ব্যাক্তি বর্গরা উপস্থিত ছিলেন। এসময় নবীন ও প্রবীন ছাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।