বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে প্রতিপক্ষের হামলায় ভ‍্যান চালক আহত

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
যশোরের অভয়নগরে প্রতিপক্ষের হামলায় আলতাফ হোসেন(৫৩) নামে এক ভ‍্যান চালক আহত হয়েছেন। তিনি উপজেলার কাপাশহাটি গ্রামের মৃত আক্কাস আলীর পুত্র।
অভয়নগর থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ৬ ফেব্রুয়ারি সোমবার বেলা আনুমানিক ৩.০০ টার সময় পেশায় ইজি ভ‍্যানচালক আলতাফ তার বাড়িতে প্রবেশ করে দেখতে পান মৃত সূর কাজীর ছেলে প্রতিবেশি ইকবাল কাজী ধান ক্ষেতের ক্ষতি হচ্ছে যুক্তিতে সিরিষ গাছের ডাল কাটছে। ১৪ বৎসরের মেয়ে লিমা এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে বিবাদী খুবই র্দূব‍্যবহার করে। বাদী এ আচরণের প্রতিবাদ করলে বিবাদী তাকে মারধর শুরু করে। বিবাদীর ডাকে অন‍্যান‍্য বিবাদী হারুন কাজী ও তার ছেলে পলাশ কাজী, রুহুল গাজীর ছেলে গফুর গাজীসহ আরও ৩/৪ জন বাদীকে কিল, ঘুষি, কোদালের আছাড় দিয়ে পিটিয়ে সারা শরীর নীলা ফোলা জখম করে। এক পর্যায়ে বিবাদীরা তাদের রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়।
এ বিষয়ে বাদী আলতাফ বলেন, নওয়াপাড়া জুট মিল বন্ধ হওয়ার পর একটি ইজিভ‍্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছি। ২০০৬ সালে বসবাসের জন্য ৪ শতক জমি ক্রয় করার পরে এলাকার একজন কুচক্রী সালাম ফকিরের পরামর্শে আমার নির্ধারিত স্থানে জমি না দিয়ে গোলযোগপূর্ণ স্থানে জমির দখল বুঝিয়ে দেওয়ার পরও সেখান থেকে আমাকে উৎখাতের ষড়যন্ত্র করছে। আমার উপর করা অন‍্যায়ের বিচার চাই।
বিবাদী ইকবাল কাজী বলেন, একই দাগে জমির অনেকগুলি শরিক আছে। বাদী উক্ত দাগের মুখ বরাবর সম্পূর্ণ আড়াআড়ি জমি ভোগ করছে। আমরা আলোচনা স্বাপেক্ষে সমাধান চাই।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রিয়াজ বলেন, বাদী বিবাদীদের সাথেকথা হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করেছি, তাদের উভয় পক্ষকে থানায় আলোচনার জন‍্য ডাকা হয়েছে, সেখানে পরবর্তী আইনগত ব‍্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।