বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

বরিশালে “খলিফা জনকল্যান সংগঠন”এর মসজিদ নির্মাণে আর্থিক অনুদান প্রদান

প্রকাশিত হয়েছে- শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

মসজিদ নির্মাণে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে “খলিফা জনকল্যান সংগঠন”নামের একটি সামাজিক সংগঠন। এই সংগঠননের উদ্যোগে গত শুক্রবার দুপুরে বরিশালের উজিরপুর পৌরসভার উত্তর কমলাপুর ৬নং ওয়ার্ডে নির্মানাধীন খলিফাবাড়ী জামে মসজিদের সভাপতি মো. ফরিদ হোসেন রানা, সাধারণ সম্পাদক মো. বাবুল খলিফা, কোষাধ্যক্ষ মোঃ সুমন খলিফা ও সমন্বয়ক মো. মিলন শিকদারের হাতে নগদ ১ লাখ টাকা অনুদান প্রদান করেন।

জানা গেছে স্থানীয় জয়নাল আবেদীন খলিফার বিধবা স্ত্রী নিহার বেগম মসজিদের নামে ৫ শতাংশ জমি দান করলে স্থানীয় খলিফা বংশের উদ্যোগে ওই জমি ভরাট করে ২০২১ সালের শেষের দিকে ৩ লাখ টাকা ব্যয়ে ৩২ ফুট দৈর্ঘ ও ২০ ফুট প্রস্থের মসজিদ নির্মান কাজ শুরু করা হয়।

পরবর্তীতে অর্থাভাবে মসজিদের নির্মাণ কাজ বন্ধ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন ভিত্তিক সংগঠন “খলিফা জনকল্যান সংগঠন”-এর নেতৃবৃন্দরা দেশী এবং বিদেশী সদস্যদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সেই অর্থ মসজিরে অনুদান হিসেবে প্রদান করেন।

অনুদানের অর্থ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হায়দার আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ জালাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক মুরাদ খলিফা, সদস্য মোঃ আইয়ুব আলী ওসমানী (কোটালীপাড়া), মোঃ দেলোয়ার হোসেন (আমবৌলা), মোঃ আবদুস ছালাম (বানারীপাড়া), সাংবাদিক কে,এম আজাদ রহমান (আগৈলঝাড়া), শাহ্ আলম (চাঁদশী), কে,এম শাহজাহান (বরিশাল), আবদুস ছালাম (মেদাকুল), খলিফা মোঃ লাল মিয়া (গৈলা), আবুল ফকির (টরকী), মোঃ আল আমিন (কাউরিয়া), দেলোয়ার হোসেন হাওলাদার (স্বরুপকাঠী), আব্দুল হাকিম খলিফা, আব্দুল কাদের (গৈলা), মোঃ আরিফুর রহমান (আমবৌলা) আরও উপস্থিত ছিলেন, শাহে আলম খলিফা, এ্যড. মোসাঃ জাকিরুন খানম, মনির খলিফা, শাহাজাহান খলিফা, সবুজ খলিফা, মেহেদী হাসান মিঠু, আশ্রাফ খলিফা, পলাশ খলিফা।

উল্লেখ্য অনলাইন ভিত্তিক সংগঠন “খলিফা জনকল্যান সংগঠন” বিগত এক বছর যাবৎ বৃহত্তর বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ও প্রবাসে অবস্থানরত ৩৬৪ জন সদস্যের সমš^য়ে অসহায়, দুস্থ্য ও গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সেবায় কাজ করে আসছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।