বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে কাঠ ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩

ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকার নিজ ভাড়া বাসায় আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে মৃত্যু বরনকারী কাঠ ব্যবসায়ী খোকন দেবনাথের ( ৪০) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার (১০) দুপুরে সাড়ে ১২টার দিকে স্থানীয় জজ আলী মিয়ার ভাড়া বাসায় এঘটনা ঘটেছে। বাড়ী মালিকের পরিবার ও নিহত খোকন দেবনাথের মা রাধারানী দেবনাথ জানায়, কাঠ ব্যবসায়ী খোকন দেবনাথ ৩-৪ বছর পূর্ব থেকে স্ত্রী-সন্তান ও মাকে নিয়ে আলী আলী মিয়ার বাসার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। কয়েক মাস পূর্বে স্ত্রীর সাথে ঝগড়া করে সন্তানসহ বাপের বাড়ী পাঠিয়ে দেয়। এরপর মাকে নিয়ে সে একই বাসায় বসবাস করছিল। কয়েক দিন পূর্বে মায়ের সাথেও ঝগড়া হলে সে পার্শবর্তী এলাকায় খোকনের বোনের বাসায় চলে যায়। শুক্রবার বেলা ১২টার দিকে ছেলেকে খোজ নিতে মা রাধারানী খোকনের বাসায় এসে ভিতর থেকে দরজা বন্ধ দেখে অনেক সময় ডাকাডাকি করলেও দরজা না খুললে তার মনে সন্দেহ হয়। এসময় খোকনের মা আশেপাশের লোকজন ডেকে তাদের সহযোগীতায় ঘরের দরজা খুলিয়া ডুকে বারান্দার আড়াঁর সাথে খোকনের মৃতদেহ গলা ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেখতে পান। এলাকাবাসী সদর থানা পুলিশকে ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন। এব্যাপারে ঝালকাঠি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়ে বলে থানা পুলিশ জানিয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।