যশোরের অভয়নগরে রোটারের্ক্ট ক্লাব অব কালীগঞ্জ পূর্ণতা-২০২৩- ৭ম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে নওয়াপাড়া আকিজ সিটি, এঞ্জেলায় রোটারের্ক্ট ক্লাব অব কালীগঞ্জ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোটারেক্ট সভাপতি জাকির হোসেন হৃদয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার আরশাদ পারভেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ডি আর আর আব্দুল কায়ুম রোটাঃ বিবেকানন্দ মন্ডল, রোটাঃ শাহ্ শাফিউজ জালাল, রোটাঃ দিলরুবা আক্তার, রোটাঃ ফারাজী নাসির উদ্দীন, এছাড়াও বিভিন্ন ক্লাবের রোটারিয়ান রোটারেক্ট ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে কুরআনা তেলোয়াত ও অতিথিদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ ও ক্রেস প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটাঃ হাফিজুর রহমান ও সার্বিক সহযোগিতা করেন,চাটার প্রেসিন্ডেন্ট রোটাঃ মাহমুদুল হাসান রাজু।
বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি
অভয়নগরে রোটারের্ক্ট ক্লাব অব কালীগঞ্জ পূর্ণতা ২০২৩ -৭ম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩