বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

আত্রাইয়ে এলপি গ্যাসের তীব্র সংকট

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩

নওগাঁর আত্রাইয়ে এলপি গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। উচ্চ মূল্য দিয়েও গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। ফলে চরম বিপাকে পড়েছেন হাজার হাজার গৃহিনী।
জানা যায়, গত কয়েকদিন থেকে আত্রাইয়ের বিভিন্ন বাজারে গ্যাস সংকট দেখা দেয়। এ সুযোগে কোন কোন ব্যবসায়ী উচ্চ মূল্য দিয়ে গ্যাস বিক্রি করেন। গতকাল বৃহস্পতিবার থেকে এলপি গ্যাসের এ সংকট তীব্র আকার ধারণ করে। প্রায় সব দোকান এলপি গ্যাস শূন্য হয়ে পড়েছে। ফলে যে সকল পরিবার রান্নাকাজে গ্যস নির্ভরশীল তারা চরম বিপাকে পড়েছেন। এমন হাজার হাজার পরিবার রয়েছে যারা দীর্ঘদিন থেকে রান্নাকাজে জ¦ালানী খড়ি ব্যবহার না করে এলপি গ্যাস ব্যবহার করে থাকেন। হঠাৎ করে বাজারে গ্যাস সংকট হওয়ায় তাদের রান্নাকাজ চরম ভাবে ব্যহত হচ্ছে। এদিকে সরকারী ভাবে যমুনা এলপি গ্যাসের মূল্য প্রতি বোতল ১৪৯৮ টাকা নির্ধারণ করা হলেও স্থানীয় ডিলারদের এ বোতল কিনতে হচ্ছে ১ হাজার ৫২০ টাকায়। তাদের কাছ থেকে খুচরা বিক্রেতারা কিনছেন প্রতি বোতল ১ হাজার ৫৪০ থেকে ১ হাজার ৫৫০ টাকা করে। গ্রাহকদের কিনতে হেচ্ছ ১ হাজার ৬০০ টাকা করে। তাও আবার সরবরাহ না থাকায় গৃহিনীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
উপজেলার বিহারীপুর গ্রামের গৃহবধূ আফরোজা জানান, রান্না কাজ চলাকালীন আমার সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গেছে। আমি কোন দোকানে গ্যাস পাচ্ছি না। যমুনা ও ডেল্টা এলপি গ্যাসের স্থানীয় ডিলার এসএম এনামুল হক ডালিম বলেন, চলতি মাসের শুরু থেকেই এ সংকট সৃষ্টি হয়েছে। উচ্চ মূল্য দিয়েও আমরা গ্যাস কিনতে পারছি না। গত সপ্তাহে গ্যাসের কিছুটা সরবরাহ থাকলেও এ সপ্তাহে টাকা দিয়েও গ্যাস মিলানো যাচ্ছে না। এ সংকট শুধু আত্রাই নয় দেশের সর্বত্রই সৃষ্টি হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।