বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

জামাত-বিএনপি’র নৈরাজ্যর প্রতিবাদে আগৈলঝাড়ায় এযাগে পাঁচ ইউনিয়নে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩

জামাত-বিএনপি জোটসহ স্বাধীনতা বিরোধীদের দেশ বিরোধী নৈরাজ্যর প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। উপজেলার পাঁচটি ইউনিয়নে ১১ ফেব্রæয়ারি বিকেল তিনটায় একযোগে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।
শান্তি সমাবেশ অনুষ্ঠানের জন্য বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক বিশেষ জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে সভায় শান্তি সমাবেশ সফল করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

সভায় রাজিহার ইউনিয়নে বাশাইল ওয়াপদা বাজারে, বাকাল ইউনিয়নে বাকালহাট প্রাঙ্গনে, বাগধা ইউনিয়নের পূর্বপাড় বাজারে, গৈলা ইউনিয়নে গৈলা বাজারে দলীয় কার্যালয়ের সামনে এবং রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম বাজারে বিকেল তিনটায় একযোগে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এসব সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এসএম হেমায়েত উদ্দিন, মো. রুস্তুম সেরনিয়াবাত, নিত্যানন্দ মজুমদার, আব্দুস ছাত্তার মোল্লা, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, গোলাম, মোস্তফা সরদার, মাইকেল মালাকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, রফিকুল ইসলাম তালুকদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রমনী কান্ত সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক তপন বসু, দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফরহাদ তালুকদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বজলুল হক মন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ফারুক হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদক পিয়ারা ফারুক বখতিয়ার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আবু তাহের মিয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক তারক চন্দ্র দে, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণ রায় পলাশ, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, রেমন ভূইয়া, সহ দপ্তর সম্পাদক প্রদীপ কুমার লাহেড়ী উজ্জল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কেএম আজাদ রহমান, কোষাধ্যক্ষ পুলিন চন্দ্র বাড়ৈ, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ শিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, কলেজ ছাত্র লীগ সভাপতি বরুন বাড়ৈসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।