বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় পুলিশের জনসচেতনতা মূলক পথসভা

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
পুলিশের সেবাকে জনগণের নিকট পৌঁছে দেওয়া, সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করতে এবং পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করার লক্ষে “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানে ঠাকুরগাঁওয়ে রুহিয়া থানার আয়োজনে মাদক ,বাল্যবিবাহ , ইভটিজিং, নারী নির্যাতন ও জুয়া প্রতিরোধ কল্পে  রুহিয়া থানা পুলিশ কর্তৃক জনসচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
৭ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে রুহিয়া থানার ঢোলারহাট, সেনুয়া, পাটিয়াডাঙ্গী বাজার ও ৬ ফেব্রুয়ারি সোমবার ২০নং রুহিয়া পশ্চিম, আখানগর ইউনিয়নে  গুনজুরা বাজারে জনসচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, ওসি (তদন্ত) শহিদুর রহমান,এসআই আকবর আলী, লুৎফর রহমান, আবু হানিফ মন্ডল, জাহাঙ্গীর আলম,মজনুর রহমান,সজল বসাক,আব্দুল আলিম, জাকিউল ইসলাম, এএসআই মিজানুর রহমান, লিপন রানা,রাসেল রানা প্রমুখ।
পথসভায় ওসি সোহেল রানা বলেন, জুয়া ও মাদক প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানান এবং সঠিক তথ্য দাতাকে পুরস্কৃত করা হবে এই ঘোষণা দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।