বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

বরিশালে সাংবাদিকদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক হয়রানি বন্ধ ও সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মানহানির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বরিশাল।

মঙ্গলবার সকালে বরিশাল প্রেসক্লাবের সামনে সাংবাদিক, লেখক, শিক্ষক, সংস্কৃতি কর্মী ও নাগরিক সমাজের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বরিশাল প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফটো সাংবাদিক পরিষদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, বরিশাল নিউজ এডিটর কাউন্সিল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পরিবেশ আন্দোলন, সম্মিলিত নাগরিক পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বিএম কলেজ শিক্ষক পরিষদ, বাসদ, জাতীয় পার্টি, মহানগর যুবদলের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কাজী আল মামুনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক নুরুল আলম ফরিদ, সাংবাদিক অপূর্ব অপু, রাশেদ বাপ্পী, মুরাদ আহমেদ, গিয়াস উদ্দিন সুমন, রাহাত খান, আরিফ হোসেন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।