বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

নান্দাইলের উন্নয়নে সম্ভাব্য সব ধরনের  সহযোগিতা প্রদান করা হবে- জেলা প্রশাসক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
ময়মনসিংহ জেলায় নব যোগদানকারী জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান নান্দাইলে প্রথম আগমন উপলক্ষে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্ত্য রাখতে গিয়ে তিনি বলেন, নান্দাইল উপজেলার উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে। বিশেষ করে শিক্ষারমার উন্নয়নে তিনি তাৎক্ষনিত কিছু দিক নিদের্শনা প্রদান করেন। জেলা প্রশাসক প্রথম নান্দাইল আগমন করায় তাকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ময়মনসিংহ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজার রহমান নান্দাইল উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, শিকব্ন্দৃ, সাংবাদিক, জনপ্রতিনিধিগণ, বিভিন্ন শ্রেণি ও পেশার গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মুনসুরের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা নাসরিনের সঞ্চালনায় উপস্থিতিদের মাঝে উম্মোক্ত মতবিনিময় শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজার রহমান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম সাহান, নান্দাইল মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির, নান্দাইল প্রেসকাবের সভাপতি এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজি, আচারগাঁও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু সহ প্রমুখ। উক্ত মতবিনিময় অনুষ্টানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।