বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

উত্তপ্ত ভূঞাপুরের রাজনীতি আ’লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভ‚ঞাপুর) আসনের সরকার দলীয় এমপি ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে। আজ মঙ্গলবার দুপুরে প্রথমে এমপি’র সমর্থকরা ও পরে পৌর মেয়রের সমর্থকরা এ মিছিল করে। ফলে শহরে থমথমে অবস্থান বিরাজ করছে।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ (গোপালপুর-ভ‚ঞাপুর) টাঙ্গাইল-২ আসনের এমপি ছোট মনির ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূঞাপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের সাথে মনোনয়ন প্রত্যাশী নিয়ে মতো বিরোধ চলছিল। গত সোমবার সকালে স্থানীয় আওয়ামী লীগের আহবানে ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ তার ব্যক্তিগত অর্থায়নে কম্বল বিতরণ করার আয়োজন করেন গোপালপুরের আলমনগর বোর্ড বাজারে। কম্বল নিয়ে মেয়র মাসুদ ও তার সমর্থকরা আলমনগর বাজারের কাছাকাছি গেলে গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুরুজের নির্দেষে একদল সন্ত্রাসী পথরোধ করে মেয়র ও তার সমর্থদের উপরে হামলা চালায়। এতে মেয়রের ২টি গাড়ী ও ১০টি মটর সাইকেল ভাঙচুর করে। প্রতিবাদে ওই দিনই বিকেলে পৌর মেয়রের সমর্থকরা ভূঞাপুরে এসে এমপি’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।
এদিকে, এ ঘটনার জের ধরে আজ (মঙ্গলবার) দুপুরে ভূঞাপুর পৌর শহরে এমপি সমর্থকরা মেয়রের বিরুদ্ধে মিছিল বের করে। কিছু সময় পরে তার পাল্টা আবার পৌর মেয়রের সমর্থকরা এমপি’র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এবং ভূঞাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে পৌর মেয়র মাসুদুল হক মাসুদ বলেন, আগামী নির্বাচনে আমি মনোনয়ন প্রাত্যাশি। যার প্রেক্ষিতে আমার উপর এমন অমানবিক হামলা করেছে। আমি আওয়ামী লীগের উর্ধ্বতন  নেতৃবৃন্দ ও মাননীয় প্রধান মন্ত্রীর কাছে এর সুষ্ঠ বিচার দাবী করছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।