বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে সরকারি রাস্তা দখলে মহিলা ইউপি সদস্যের প্রভাব

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলার ৪ নং পায়রা ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বর মরিয়ম বেগমের নামে সরকারি রাস্তা দখল করে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী ও এলাকাবাসীর সাথে আলাপ করে জানা যায়, ৪ নং ওয়ার্ডের বাসিন্দা পীর মোহাম্মদ এর স্ত্রী মোছাঃ মরিয়ম বেগম ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা ওয়ার্ড ৪,৫,৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে মানুষের সাথে খারাপ ব‍্যবহার করে এবং তার বাড়ির পাশে অবস্থিত সরকারি রাস্তা নিজের বলে দাবি করে আসছে। এলাকার মানুষকে থোড়াই কেয়ার করে। এলাকার মানুষ সাধারণ জনগণের চলাচলের সুবিদার্থে বার বার ঐ রাস্তাটি পাকা সংস্কার করার উদ্যোগ নিলেও ঐ ইউপি সদস্যের বাঁধা ও হুমকি ধামকির কারণে  তা করা সম্ভব হয়নি।
এবিষয়ে ৪ নং পায়রা ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফকিরহাট বাজার কমিটির সভাপতি মোঃ আকবর আলী জানান, ঐ মহিলা ইউপি সদস্য কারো কথা শুনেনা এবং সে ঐ রাস্তাটি দীর্ঘদিন সংস্কার করতে দেয়না। কেউ কিছু বলতে গেলে উল্টো মামলাসহ নানাবিধ ভয় দেখায়। এলাকার পক্ষ থেকে মৃত- নওশের আলী বিশ্বাসের ছেলে সাংবাদিকদের কাছে লিখিতভাবে জানান, ঐ ইউপি সদস্যের দুর্ব্যবহার ও সরকারি রাস্তাদিয়ে প্রতিবেশিসহ কাউকে চলতে দেয়না। ঐ রাস্তা গত কিছুদিন আগে আটকিয়ে দেয় ঐ ইউপি মহিলা মেম্বর। পরে পুলিশ ও ভূমি অফিসের কর্মকর্তাদের হস্তক্ষেপে সরকারি রাস্তাটি ছেড়ে দিলেও বিভিন্ন সময় ঐ ইউপি সদস্য পানি- ময়লা আবর্জনা ফেলে মানুষদের রাস্তাদিয়ে চলতে দেয়না। আমরা এর ন্যায়বিচার চাই।
এবিষয়ে ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছরোয়ার জানান, ঐ মহিলা ইউপি সদস্যের ব্যবহার সত্যিই দুঃখজনক, তিনি কারো কথা শোনার লোক নয়। সে নির্বাচিত প্রতিনিধি, জনগণের উপকারের বদলে মানুষদের নাজেহাল করে।
৪ নং ওয়ার্ডের পুরুষ ইউপি সদস্য মোঃ জালাল হোসেন জানান, রাস্তাটি সরকারি হওয়ার কারণে আমি কয়েকবার রাস্তাটি পাকা ইটের সলিং করার উদ্যোগ নিলেও ঐ মহিলা মেম্বার রাস্তাটির কাজ করতে দেয়নি, প্রভাব কাটিয়ে তিনি রাস্তাটি দখল করে রেখেছেন।
৪ নং পায়রা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, বিষয়টি আমি শুনেছি আমি সমাধান করার ব্যবস্থা নেব।
৪নং পায়রা ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মরিয়ম বেগম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, এটা আমার পৈর্তৃক জমি, এটা কোন সরকারি রাস্তা না, আর এরাস্তা কিছুতেই আমি পাকা করতে দেবনা।অভয়নগর সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান মুঠোফোনে জানান, এবিষয়ে আমার কিছু জানা নেই, আমি ঢাকায় এসেছি, ফিরে এসে বিস্তারিত দেখে বলতে পারবো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।