বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে গাইবান্ধার পলাশবাড়ীতে পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অত্র বিদ্যালয় চত্ত্বরে ম্যানেজিং কমিটির সদস্য হাফিজুর রহমান মুরাদের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.হারুনর রশিদ ও সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম, মো.আল এমরান খন্দকার ও উপজেলা শিক্ষা অফিসার মোছা. নাজমা খাতুন।
অন্যান্যদের মধ্যে উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাকটর মো.রবিউল ইসলাম, সহকারি উপজেলা শিক্ষা অফিসার মো.আসাদুজ্জামান মন্ডল দোলন, সহকারি শিক্ষক সাইফুন্নাহার বিনা, অভিভাবক সদস্য রফিকুল ইসলাম, মাহাবুবুন্নাহার বেগম, অভিভাবক রোকশানা বেগম, ফেরদৌসী আকতার ও এমরান কাজী প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশটির সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক সাহেদার রহমান সরকার।
বক্তারা বলেন, প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধকরণসহ তাদের লেখাপড়ায় উদ্ধুদ্বকরণে শিক্ষকদের পাশাপাশি বাবা-মা’র ভুমিকা অপরিসীম। দায়িত্বশীল অভিভাবক মা-বাবা জোরালো প্রচেষ্টায় তাঁদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিতসহ একজন আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন।
বর্তমান শিক্ষাবান্ধব সরকার শিক্ষার্থী ছেলে-মেয়েদের বিদ্যালয়মূখী করণ ছাড়াও লেখাপড়ায় যত্নশীল-মনোযোগী করে তুলতে বাবা-মা’র দায়িত্বশীল ভুমিকা পালন অপরিহার্য।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।