বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ১৬ বাড়ির খড়ের গাদায় আগুন

প্রকাশিত হয়েছে- সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩
টাংগাইলের নাগরপুরে ১৬ বাড়ির খড়ের গাদায় আগুন দিয়েছে  দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত আনুমানিক ২ টার সময় ঘটনাটি ঘটেছে উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের মাগুরিয়া, চকগদাধর ও ধুবড়িয়া গ্রামে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সরেজমিন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গভীর রাতে কে বা কাহারা খড়ের গাদায় আগুন লাগিয়ে দেয়। এরপর ভুক্তভোগীরা সহ এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় আগুন নিভানো হয়। আগুনের তীব্রতা ও প্রখরতার কারণে এলাকাবাসীর ফোন পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ঘটনা স্থলে দ্রুত পৌছিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান শাকিল জানান, ধুবড়িয়ার তিনটি গ্রামে ১৬ টি খড়ের গাদায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু মহোদয় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা করবেন বলে আমাকে জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদী জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
 নাগরপুর থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত)  হাসান জাহিদ সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোন কারন নেই। যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। খড়ের গাদায় অগ্নি কান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যথাসম্ভব সহযোগিতা করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।