বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

সরকারি টাকায় ব্রীজ নির্মাণ করে জনগনের কাছ থেকে টাকা আদায় করেন চেয়ারম্যান

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩

সরকারি টাকায় ব্রীজ নির্মান করে সুবিধাভোগী জনগনের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাতের বিরুদ্ধে।

জানা গেছে, ২০১৯-২০ অর্থব ছরে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি) মাধ্যমে ইউনিয়নের পশ্চিম ডুমুরিয়া গ্রামের তৈয়ব আলী মোল্লার বাড়ীর পূর্ব পাশে খালের উপর চার লাখ টাকা ব্যয়ে একটি আয়রন ব্রিজ নির্মাণ করা হয়। ওই ব্রীজটি নির্মাণের জন্য সুবিধাভোগী একটি পরিবারের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করা হয়েছে। সুবিধাভোগী তৈয়ব মোল্লা বলেন, ব্রিজটি নির্মাণের জন্য ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাতকে তিন লাখ টাকা দিতে হয়েছে। অপরদিকে ২০২২-২৩ অর্থবছরে এ প্রকল্পের মাধ্যমে খাঞ্জাপুর ইউনিয়নের আহম্মদকাঠী মসজিদ সংলগ্ন খালের উপর তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে এবং একই গ্রামের মজিবর বেপারীর বাড়ির একটি পরিবারের যাতায়তের জন্য এক লাখ চুয়ান্ন হাজার টাকা ব্যয়ে আয়রণ ব্রিজ নির্মাণ করা হয়। সুবিধাভোগীরা বলেন, আহম্মদকাঠী মসজিদ সংলগ্ন খালের উপর ব্রিজ নির্মানের জন্য দুই লাখ ও মজিবর বেপারীর বাড়ির ব্রিজ নির্মাণের জন্য সুবিধাভোগী পরিবারটির কাছ থেকে এক লাখ ত্রিশ হাজার টাকা নিয়েছেন ইউপি চেয়ারম্যান নুর আলম।

এছাড়াও পূর্ব সমরসিংহ গ্রামের ফরু চৌকিদারের বাড়ির সামনে ব্রিজ নির্মানের জন্য (কাজ চলমান) ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাতকে দুই লাখ টাকা দিতে হয়েছে বলে জানিয়েছেন সুবিধাভোগী পরিবারের এক সদস্য। নির্মাণাধীন ব্রিজটি কোন প্রকল্প দিয়ে নির্মান করা হচ্ছে তা সংশ্লিষ্ট ইউপির সচিবও জানাতে পারেননি। এ বিষয়ে ইউপি সচিব মোঃ নাসির হোসেন বলেন, সুবিধাভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই। সুবিধাভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে ইউপি চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত জানান, একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, এলজিএসপি প্রকল্পের টাকায় ব্রিজ নির্মান করে সুবিধাভোগীদের কাছ থেকে টাকা আদায়ের কোন সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।