বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

আটঘরিয়ার শিবপুর ত্বহা ইসলামিয়া ফাজিল  মাদরাসার ১লাখ টাকার মেহগুনি গাছ কাটার  অভিযোগ 

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর ত্বহা ইসলামিয়া ফাজিল মাদরাসার ৪/৫ টি মেহগুনি গাছ কাটার অভিযোগ উঠেছে।
এঘটনায় মাদরাসার পক্ষ থেকে ৬/৭ নাম উল্লেখ করে আটঘরিয়া থানার একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে,  উপজেলার একদন্ত ইউনিয়নের শিবপুর ত্বহা ফাজিল মাদরাসার জায়গায় উপর নুর আলম, নুর হোসেন,  মেজর, ও নুর ইসলামকে বসত করা জন্য জায়গা দেয়া হয়।
এই সুযোগে মাদরাসার রোপনকৃত ৪/৫টি মেহগুনি গাছ মাদরাসার কাউকে না জানিয়ে নুর হোসেন, নুর আলম, মেজর ও নুর ইসলাম গোপনে কেটে বিক্রয় করেছে। যার মুল্য প্রায় লক্ষাধিক টাকা।
ত্বহা ইসলামিয়া ফাজিল মাদরাসার সহসভাপতি সাবেক একদন্ত ইউপি চেয়ারম্যান ইসমাইল সরদার জানান, মানবিক দৃষ্টিতে মাদরাসার পক্ষ থেকে অসহায় নুর হোসেন,  নুর ইসলাম, মেজর, নুর আলমকে মাদরাসার জায়গায় উপর বসবাস করতে দেয়া হয়।  কিন্তু গোপনে তারা চার/পাঁচটি মেহগুনি গাছ কেটে বিক্রি করে দিয়েছে।  তারা এলাকা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।
এবং মাদক ব্যবসার সাথে জড়িত।
ত্বহা ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ গোলাম ইয়াসিন জানান, তাদের বসবাস করতে দেয়ায় ৪/৫টি বড় বড় মেহগুনি গাছ কেটে বিক্রি করেছে। যারা গাছ কাটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য থানায় অভিযোগ করা হয়েছে।
আটঘরিয়া থানার এএসআই দুলাল হোসেন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। যাহারা এর সাথে জড়িত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।