প্রস্পারেটি প্রকল্প এফ,সি,ডিও এর অর্থায়নে উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত আজ রবিবার পি,কে এস,দের অর্থায়নে এবং উন্নয়ন এনজিও কর্তৃক বাদ্য বায়িত ই,এ,পি (ইমারজেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের) আওতায় নগদ ৬০০০ (ছয় হাজার টাকা) করে প্রতি সদস্যকে মোট ৬৮০ জন কে ৪০,৮০০০০ (চল্লিশ লক্ষ আশি হাজার) টাকা প্রদান করা হয়। এবং সেই সাথে পুষ্টি কম্পোনেন্টের আওতায় পুষ্টি সমৃদ্ধ খাবারের উপকরণ বাবদ ২৫০০ (দুই হাজার পাঁচশত) টাকার সমমূল্যের ৭০ জন সদস্যকে এক লক্ষ ৭৫ হাজার টাকার খাদ্যপণ্য বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। এবং আরও উপস্থিত ছিলেন শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা আবু বক্কর সিদ্দিক, ইউপি সদস্য আব্দুল হান্নান, উন্নয়ন সংস্থার কর্মকর্তাগণ এর মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ মনিরুল ইসলাম। (শাখা ব্যবস্থাপক) এবং আরো উপস্থিত ছিলেন জনাব মুন্সি মোঃ কুতুব উদ্দিন। (টেকনিক্যাল অফিসার)জীবিকায়ন ও জনাব মোঃ সাইদুর রহমান (টেকনিক্যাল অফিসার পুষ্টি কম্পোনেন্ট) এছাড়া এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি
শোভনালীতে উন্নায়ন সংস্থা কতৃক অসহায় হত দরিদ্রদের মাঝে নগত টাকা,খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩