বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে ব্যবসায়ীর চেকের পাতা লুটের ঘটনায় আদালতে মামলা

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
যশোরের অভয়নগর উপজেলায়  এক ব্যবসায়ীর চেক বই লুটের ঘটনায় ৫ জনকে আসামি করে একটি চেক বই উদ্ধারের আদালতে মামলা হয়েছে। রবিবার (৫ ফেব্রয়ারী) বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালত অভয়নগর যশোরে মামলাটি করেছেন উপজেলার ধোপাদী গ্রামের আমির হোসেন মোল্লার ছেলে মোঃ আবু হানিফ (রিপন)। মামলার আসামি হল, ধোপাদী গ্রামের মৃত- ছলিম মুন্সীর ছেলে মোঃ আনিছুর রহমান(৪২), লক্ষিপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোঃ রিংকু(২৮), ধোপাদী গ্রামের মোঃ মোক্তার গাজীর ছেলে মোঃ ইমরান হোসেন(২৭), একই গ্রামের হালিম মুন্সীর ছেলে মোঃ হাফিজুর রহমান(৩৮), আং রহমান দপ্তরীর ছেলে মামুন(২৩)। মামলা সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর ২০২২ইং তারিখে বাদি তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন, উল্লেখিত আসামিরা দীর্ঘদিন বাদির কাছে চাঁদা দাবি করে আসছিল,ঘটনার দিন আসামিরা একত্র হয়ে বাদির ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে বাদিকে মারপিট করে অপহরণ করে নিয়ে যায়। আসামিরা ওই সময় ক্যাশ বাক্সে  থাকা নগদ টাকা সহ মামলায় উল্লেখিত চেক বই লুট করে নিয়ে যায়। যে কারনে বাদি ন্যায় বিচারের স্বার্থে চেক বই উদ্ধারের মামলাটি করেছেন। যার ধারা ১৪৩/৪৪৮/৩৮৫/৩২৩/৩৮০/১১৪ দঃ বিঃ বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) কে তদন্ত পূর্বক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।