বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগনের ভূমিকা শীর্ষক আলোচনা ও সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩

পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকগনের ভূমিকা শীর্ষক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে রবিবার (০৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলায় নব নিয়োগপ্রাপ্ত ৯০ জন শিক্ষক-শিক্ষিকাকে ফুটন্ত গোলাপ দিয়ে বরণ এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান শুরু করা হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান। সহকারী শিক্ষা অফিসার জ্যাতিষ্ময় রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম নব নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকগণের ভূমিকা শীর্ষক পরামর্শমুলক গুরুত্বপুর্ণ আলোচনা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও নব নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ সহ গণমাধ্যমকর্মীগণ।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।