বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (০৪ ফ্রেরুয়ারি) সকালে নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক ও গয়হাটা উদয়তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে নব-নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. মজিদ, সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মো. নুর হোসেন, নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শম্ভুনাথ সাহা,প্রধান শিক্ষক হোসেন আলী মনছুর, সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ,কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান বানেছ, শহীদ শামছুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কেতাব আলী, বাড়িগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমাছ হোসেন ও মামুদ নগরউচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শওকত আলী প্রমুখ।
অভিষেক অনুষ্ঠানে নব-নির্বাচিতসভাপতি মো. ফজলুর রহমান ও সাধারন সম্পাদক মো. আব্দুর রউফসহ সকল সদস্যরা শপথ গ্রহণ করেন। এসময় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।