বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

নওয়াপাড়া পৌরসভা কতৃপক্ষের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
অভয়নগরে নওয়াপাড়া পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। শনিবার সকাল শেকে দুপুর পর্যন্ত পৌরসভার বাইপাস সড়কের ফুটপাত ও ড্রেনের উপর গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। নূরবাগ স্বাধীনতা চত্বর থেকে শুরু করে অভয়নগর উপজেলা পরিষদ সংলগ্ন ডিএন মোড় নামক স্থানে পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ স্থাপনা ভাঙ্গাসহ ড্রেনের উপর চলাচলের রাস্তায় ফেলে রাখা বিভিন্ন মালামাল জব্দ করা হয়। নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্তর নেতৃত্বে চলা উচ্ছেদ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, পৌর কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, পৌরসভার পরিবেশ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, কনজারভেন্সী ইন্সপেক্টর সেলিম মল্লিকসহ সূধীজন ও এলাকাবাসী। এ ব্যাপারে  পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত জানান, বার বার লিখিত ও মৌখিক নোটিশ প্রদানের পরও অবৈধ দখলদারেরা তাদের স্থাপনা অপসারণ করেনি। শনিবার সকাল থেকে দুপুর অবধি স্বাধীনতা চত্বর থেকে ডিএন মোড় পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদকৃত এলাকায় পুনরায় অবৈধ স্থাপনা গড়ে তোলা হলে মালামাল জব্দ করাসহ স্থাপনা মালিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা উভয় দ-ে দ-িত করা হবে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।