বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

লামায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
বান্দরবানের লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সহ সর্বমোট  ৮কোটি ৭০ লক্ষ ৭৭ হাজার ৫১ টাকার উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।
শনিবার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১ ঘটিকায় লামা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব উন্নয়ন কাজের শুভ উদ্বোধনের ঘোষণা করেন।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।  মন্ত্রী নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতির নৃত্য প্রদর্শন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নাধীন উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প-২ এর আওতায় ৬ কোটি ১৮ লক্ষ ৭৭ হাজার ৫১ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ সম্প্রসারিত ভবন ও হলরুম নির্মাণ করা হয়। একইসাথে এলজিইডির বাস্তবায়নে ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে উপজেলা চেয়ারম্যান বাসভবন এবং ১ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে ইউএনও বাসভবন নির্মাণ করা হয়।
জানা যায়, ৬ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৪ তলা মূল ভবন কাজ সমাপ্ত হয়েছে। প্রতি ফ্লোরে ৪২৫০ বর্গফুট করে মোট ১৭ হাজার বর্গফুট এর মধ্যে ৩০টি কক্ষ রয়েছে। এছাড়া ৪ হাজার বর্গফুটের হলরুম সহ সর্বমোট ২১ হাজার বর্গফুটে আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে।
এলজিআরডি মন্ত্রী নবনির্মিত লামা উপজেলা কমপ্লেক্স ভবন উদ্বোধন করে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন। দুপুর ২টায় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন। এরপর এলজিআরডি মন্ত্রী বিকেল ৪টায় লামার সরই কোয়ান্টাম ফাউন্ডেশন পরিদর্শন করে বিকেল ৫টায় লামা ত্যাগ করেন।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,অতিরিক্ত পুলিশ সুপার,ইএনও মোঃ মোস্তফা জাবেদ কায়সার, বান্দরবান পৌরসভার মেয়র ইসমাল বেবী, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম,বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, তিংতিং ম্যা,ফাতেমা পারুল,ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ ও মোঃ জাহেদ উদ্দীন, ওসি মোঃ শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
জমকালো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।