বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে দৈনিক গণমুক্তি পত্রিকার সুবর্ণ জয়ন্তী পালিত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩

বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে দৈনিক গণমুক্তি পত্রিকার সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা সদরে র‌্যালী শেষে আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আগৈলঝাড়া প্রতিনিধি সুশান্ত সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা আব্দুস সাত্তার মোল্লা।

আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির সম্পাদক মো. জহিরুল ইসলাম সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও আগৈলঝাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক পত্রিকার আগৈলঝাড়া সংবাদদাতা তপন বসু।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোল্লা আসাদুজ্জামান সবুজ, যুবলীগ নেতা নাঈম তালুকদার, সাংবাদিক নিরঞ্জন মন্ডল, মলয় বিশ্বাস, জগদীশ মন্ডলসহ রিপোর্টার্স ইউনিটি’র অনান্য নেতৃবৃন্দ। পরে অতিথিরা দৈনিক গণমুক্তি প্রত্রিকার ৫০তম বর্ষপুর্তি (সুবর্ণজয়ন্তী) প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।

দৈনিক গণমুক্তি প্রত্রিকার ৫০তম বর্ষপুর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন দৈনিক গণমুক্তি প্রত্রিকা বহুল প্রচারিত পুরানো একটি অন্যতম সংবাদপত্র। পত্রিকাটি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ এবং জাতি গঠনে ভ‚মিকা পালন করে আসছে। আগামীতেও দৈনিক গণমুক্তি দেশ এবং জাতি স্বার্থ রক্ষায় তার লেখনি শক্তির মধ্য দিয়ে ভ‚মিকা রাখবে। অতিথিরা গণমুক্তির সুবর্ণজয়ন্তীতে পত্রিকার সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা স্মারক ও একটি করে দৈনিক গণমুক্তি প্রত্রিকা প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।