বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে আ.লীগ নেতা তারেক শামস্ খান হিমুর সাথে জাতীয় সাংবাদিক সংস্থার মতবিনিময় 

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
বাংলাদেশ আ.লীগ টাঙ্গাইল জেলা ও নাগরপুর উপজেলার সম্মানিত সদস্য তারেক শামস্ খান হিমুর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা  নাগরপুর ইউনিটের নেতৃবৃন্দ।
 শনিবার (৩ ই ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিট এর অস্থায়ী কার্যালয়ে  নাগরপুর ইউনিট এর সভাপতি এস.এম আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আজিজুল হক বাবুর নেতৃত্বে  তারেক শামস্ খান হিমুকে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় তিনি নবগঠিত নাগরপুর ইউনিটের নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।
এ প্রসঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিটের  সভাপতি এস এম আনোয়ার বলেন, আমরা সংগঠনের পক্ষ থেকে নাগরপুরে জননেতা তারেক শামস্ খান হিমুর সাথে শুভেচ্ছা বিনিময় করেছি। তিনি আমাদের নতুন কমিটি’কে শুভ কামনা জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মোঃ আল মামুন রাজু, সহ সভাপতি মো :কামরুল ইসলাম কোহিনূর, সিনিয়র যুগ্ম সম্পাদক মো: মহিদুল ইসলাম রাশেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক  কাজি মোস্তফা রুমি, কোষাধ্যক্ষ রিপন কুমার সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ আরিফুল ইসলাম, সম্মানিত সদস্য ডা. এম. এ মান্নান,  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিফাত হোসেন প্রমূখ।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ১ বছর মেয়াদি জাতীয় সাংবাদিক সংস্থা, নাগরপুর ইউনিটে মোট ১৭ জন সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিট।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।