সিরাজগঞ্জ সদর এলাকায় গত পহেলা ফ্রেব্রুয়ারি রোজ বুধবার আনুমানিক রাত সাড়ে আটটায় বিলপাকুরিয়া গ্রামের হাজী আব্দুল বারেক এর বাড়িতে তার ভাতিজা মজিদ কে হত্যার করার উদ্দেশ্যে এক অর্তকিত হামলা করেন কিন্তু সে কোন রকম জীবন নিয়ে পালিয়ে গেলেও রক্ষা পায়নি তার স্ত্রী জুলেখা বেগম।আঘাত প্রাপ্ত জুলেখা বেগম এখন সিরাজগঞ্জ সদর হাসপাতালে জীবনের সাথে পাঞ্জা লড়ছেন । শুধু তাই নয় বাড়ি থেকে স্বর্ণসহ নগদ টাকা ছিনতাই করে পার্শ্ববর্তী গ্রাম পানিয়াবাড়ীর এনামুল এবং শহিদুল গং সহ ২০ থেকে ৩০ জনের এক সন্ত্রাসী দল। এদিকে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঘটনারস্থান পরিদর্শন করতে করেছেন।
ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসীরা বলেন এই ন্যক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক।