বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩

হিমালয় থেকে কাছাকাছি হওয়ায় উত্তরের জেলা গুলোতে শীতের প্রকোপ কিছুটা বেশি থাকে। যার কারণে জনজীবন বিপর্যস্ত হয় এবং এই অঞ্চলের  নিম্ন আয়ের মানুষ গুলো কর্মক্ষম হয়ে পরে।

কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ এই দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত এ অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা।

২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকাল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ও পঞ্চগ্রাম ইউনিয়নের বিভিন্ন জায়গার অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে প্রতি বছরের ন্যায় শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ রংপুর এর বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, মানুষের হাসি মুখ খানা দেখার চেয়ে অন্য কোথাও আমি সুখ খুঁজে পাই না, আর এ হাসি ফুটাতে খুব বেশি অর্থের ও প্রয়োজন হয় না। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোর ইচ্ছে টা যেন নেশায় পরিণত হয়েছে।
তবে কখনো নেতা বা জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছে আমার নেই।
সবার দোয়া ও ভালোবাসায় এভাবেই বাকি জীবন টা কাটিয়ে দিতে চাই।

শীতবস্ত্র গ্রহীতা কয়েকজনের অনুভূতি জানতে চাইলে তারা বলেন, ইনি আমাদের এলাকার গর্ব। আমরা সব বিপদে আপদে তাকে কাছে পাই।যদিও তিনি কোনো নেতা বা জনপ্রতিনিধি নন।আমরা তার মঙ্গল কামনা করি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।