অভয়নগরে মহাকাল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মা সমাবেশ ও ট্যালেন্টপুল সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্তদের সংবর্ধণা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায়, বিদ্যালয়ের শ্রেণীকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডা. মিনারা পারভীন। এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য জাকির হোসেন হৃদয়, পরিচালনা পরিষদের সদস্য আমির হোসেন গাজী, শাহীন হোসেন, প্রধান শিক্ষক রাজু আহম্মেদ, সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, সহকারী শিক্ষক আব্দুল হাকিম, মিহির কান্তি, হাবিবুর রহমানসহ এলাকার গন্যামাণ্য ব্যক্তি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত প্রিয়া ঘোষ, সাদিয়া খাতুন, কোয়েল শীলকে এবং সাধারণ গ্রেডে রিমি সুলতানা, লামিয়া আফরিন ফারিয়া, ও নাজনিন নাহারকে বিদ্যালয় পক্ষ থেকে বিশেষ পুরস্কার দওয়া হয়।
বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি
অভয়নগরে মা সমাবেশ ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধণা প্রদান অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩