বৃহস্পতিবার , ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২রা রমজান, ১৪৪৭ হিজরি

রামগড়ের শীতার্তদের মাঝে এমপি’র শীতবস্ত্র ও আর্থিক আনুদান বিতরণ 

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
খাগড়াছড়ির রামগড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা সহ অন্তত ১২ শতাধিক শীতার্থ পাহাড়ি বাঙ্গালির মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২রা ফেব্রুয়ারি) বিকেলে রামগড় সরকারী ডিগ্রি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এসময় তিনি  বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে দেশ, ক্ষুদ্র ও দারিদ্র মুক্ত উন্নয়নের বাংলাদেশ গড়ার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে বর্তমান সরকারকে সহযোগিতা করার আহবান জানান সাংসদ।
পরে তিনটি মসজিদ, তিনটি বৌদ্ধ বিহার ও দুটি মন্দিরে সাত লাখ টাকা অনুদান প্রদান করেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এছাড়াও রামগড় এবং পাতাছড়া এলাকার অন্তত ১২শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: আবদুল লতিফ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কুমার কার্বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, ওসি মো: মিজানুর রহমান সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।